প্রকাশিত: ০২/১২/২০১৯ ৬:০৪ পিএম

আহসান সুমন::
অবশেষে আলোর মুখ দেখতে চলেছে বহুল প্রতিক্ষিত ‘শেখ রাসেল শিশু পার্ক’। দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সাগর পাড়ের কবিতা চত্বর পয়েন্টে সাড়ে ৬ একর জমিতে পার্কটি নির্মিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে বাউন্ডারী ওয়াল নির্মাণসহ অনেকটা দৃশ্যমান হবে ‘শেখ রাসেল শিশু পার্ক’। আর এ কাজে সহযোগিতা করছে কক্সবাজার পৌরসভা। রোববার বিকেলে মেয়রের কার্যালয়ে পার্ক বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং পার্ক বাস্তবায়ন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসারের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসনের প্রস্তাবনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে পৌরসভার পক্ষ থেকে পার্কের বাউন্ডারী ওয়াল নির্মাণ বাবদ ১০ লাখ টাকা জেলা প্রশাসনকে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর আকতার কামাল, কাউন্সিলর মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ইতোমধ্যে সাইনবোর্ড টাঙ্গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জমি সংক্রান্ত প্রাথমিক কাজ শেষ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ফলে আশা করা হচ্ছে দ্রুত বাস্তায়ন হবে এই পার্ক। পার্ক বাস্তবায়ন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও পর্যটন সেল) মোহাম্মদ আশরাফুল আফসার জানান, ‘প্রায় সাড়ে ৬ একর জমিতে পার্কটি তৈরি হবে। প্রাথমিকভাবে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে বাউন্ডারী ওয়াল নির্মাণ বাবদ কিছু আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। মেয়র মহোদয়ও সেই মহৎ কাজে সম্মতি দিয়েছেন। আশা করি খুল অল্প সময়ের মধ্যে কক্সবাজারবাসীর বহুল প্রত্যাশিত পার্কটি আলোর মুখ দেখবে।’ কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, ‘পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার বিশ্বময় পরিচিতি লাভ করেছে। ফলে প্রতিবছরই এখানে আসে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও দাবী কক্সবাজারে একটি শিশু পার্ক নির্মিত হোক। বিভিন্ন সময়ে জেলা প্রশাসন থেকে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হলেও জায়গা চিহ্নিত না হওয়ার কারণে এতদিন সে উদ্যোগ সফল হয়নি। অবশেষে পুরণ হচ্ছে জেলাবাসীর প্রাণের সেই দাবী।’
অন্যদিকে চলতি বছরের ২৫ এপ্রিল শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত শিশু মেলায় উপস্থিত শিশুদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছিলেন, শীঘ্রই কক্সবাজারে শিশু পার্ক নির্মাণ করা হবে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে এই শিশু পার্কটি। ইতোমধ্যে পার্কের সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক।
প্রসঙ্গত: জেলা প্রশাসন ও শিশু পার্ক বাস্তবায়ন নাগরিক কমিটির উদ্যোগে কবিতা চত্বর ও বিয়াম স্কুলের মাঝামাঝি সৈকত সংলগ্ন স্থানে সাড়ে ৬ একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে পর্যটন নগরীর প্রথম শিশু পার্ক।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer