প্রকাশিত: ১৯/০৪/২০২০ ৯:৫০ পিএম

করোনাভাইরাস শনাক্তের কিট তৈরির কাজ শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। খুব শিগগিরই প্রতিষ্ঠানটি সরকারের কাছে নমুনা কিট হস্তান্তর করবে। শুধু দেশেই নয়, বিশ্বের ৫৫ দেশে কিট সরবরাহ করতে চায় তারা। গণস্বাস্থ্য কেন্দ্রের অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এ কথা জানিয়েছেন। মূলত কাঁচামাল আমদানিতে জটিলতার কারণে দেরি হচ্ছে কিট তৈরিতে। পুরো বিশ্ব কার্যত লকডাউন থাকায় বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানিতে নানাবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। কাঁচামাল আমদানিতে বুকিং দেয়া হলেও কাটছে না জটিলতা। লকডাউনের কারণে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো সরবরাহ করতে পারছে না বলে জানান ড. বিজন। জানা গেছে, দেশে করোনাভাইরাস শনাক্তের কিটের মজুদ প্রায় শেষের দিকে। ক্রমশই রোগী বাড়তে থাকায় এর প্রয়োজনীয়তাও বেড়ে চলেছে। এ অবস্থায় গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের দিকে তাকিয়ে আছে সরকারসহ সংশ্লিষ্টরা। এজন্য প্রতিষ্ঠানটিকে কাঁচামাল আমদানির অনুমতিও দেয়া হয়েছে। তবে কাঁচামাল সংকট না কাটায় সরকারের কাছে এখনও কিট হস্তান্তর করতে পারেনি তারা। কিট উদ্ভাবক দলের প্রধান ড. বিজন কুমার শীল জানিয়েছেন, কিট তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ৭-৮টি দেশ হয়ে বাংলাদেশে আসছে। লকডাউনের কারণে এটা এই মুহূর্তে অনেক কঠিন। এ কারণে কাজ করতে সময় লাগছে। তবে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। চলতি মাসেই সরকারকে নির্দিষ্ট পরিমাণ কিট সরবরাহ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, এই কিট দিয়ে মাত্র ১৫ মিনিটে করোনার সংক্রমণ শনাক্ত করা যাবে। প্রতিটি কিটের দাম পড়বে ২৫০ টাকা মাত্র।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer