প্রকাশিত: ১১/০৪/২০১৮ ১২:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৮ এএম

ডেস্ক রিপোর্ট::
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহমত প্রকাশ করছে। কোটা সংস্কারের খুবই প্রয়োজন আছে, আমরা বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি।

বুধবার দুপুর তিনি সাংবাদিকদের বলেন, যুগের প্রয়োজন কোটা সংস্কারের দরকার আছে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবিকে সদয় বিবেচনায় না নিলে মানুষের দুর্ভোগ বাড়বে। এ বিষয়টির দ্রুত সুরাহা করলেন স্বস্তি আসবে।

ড. মো. আখতারুজ্জামান বলেন, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে- শিক্ষার্থীরা একদিকে আমরা অন্যদিকে। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে। শিক্ষার্থীরা কোটা বিরোধী নয়, তারা সংস্কার চায়, আমি সরকারকে এটা স্পষ্ট করেছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer