প্রকাশিত: ৩১/১২/২০২০ ১২:০২ পিএম
ফাইল ছবি

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ১৫ জানুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে পরিস্থিতি ভালো না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ঘরে বসে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে শিক্ষার্থীদের। করোনার সুযোগে ঘরে থাকা ছেলেমেয়েদের সময় দিতে হবে বাবা-মাকে।
প্রধানমন্ত্রী বলেন, করোনায় অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ চলমান রেখেছে সরকার।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা আরও আধুনিক করতে চায় সরকার। সরকার আইসিটি শিক্ষা ও সর্বোপরি শিক্ষারও মান বাড়াতে চায় বলেও জানান শেখ হাসিনা।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer