প্রকাশিত: ০৩/০৭/২০১৯ ৮:২৩ এএম

স্টাফ রিপোর্টার : যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব স্থাপনে সরকারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণেরও সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন এ তথ্য জানান। তিনি বলেন, দেখা যায় যে, একই জায়গায় অনেকগুলো একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। আবার কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করা হয়েছে। কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এ জন্য কোচিং সেন্টার খোলার আগে সরকারের অনুমতি নেয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা এবং সারাদেশে যত্রতত্র যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির নীতিমালা তৈরিতে রিপোর্ট দিতে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিনকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

এছাড়া মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার সুপারিশ করা হয়। মাদরাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কারিকুলামের আওতায় আনার মাধ্যমে চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পায়ার ব্যবস্থা করার সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, একেএম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer