ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৪/২০২৩ ১০:৫২ পিএম

বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগের ঘোষিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠান বাতিল করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক রূপক রায় সইয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আব্যশিকভাবে করার যে নির্দেশনা দিয়েছিল তা বাতিল করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর। নতুন নির্দেশনায় সব স্কুল-কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করবে।

নতুন নির্দেশনায় বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসূচির আয়োজন করতে বলেছে অধিদফতর।

এর আগে আজ বিকেলে মাদরাসা শিক্ষা অধিদফতর মঙ্গল শোভাযাত্রা বাতিল করে জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা দেন।

গত ১১ এপ্রিল অধিদফতর থেকে জারি করা এক আদেশে পয়লা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার নির্দেশ দিয়েছিল অধিদফতর। সে আদেশটি বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...