প্রকাশিত: ০৬/১১/২০১৬ ১:৪৩ পিএম , আপডেট: ০৬/১১/২০১৬ ১:৪৫ পিএম

shahadat-wife_29828_1478415684গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম এ রায় দেন।

শাহাদাত হোসেনের আইনজীবী ওমর ফারুক সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত এই দম্পতিকে বেকসুর খালাস দিয়েছেন।

পরে শাহাদাত সাংবাদিকদের কাছে এই মামলায় তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে জানান।

রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের পিপি আলী আসগর স্বপন, রাজধানী মানবাধিকার সংস্থার পক্ষে সৈয়দ নাজমুল হুদা ও মহিলা আইনজীবী সমিতির পক্ষে ফাহমিদা আক্তার রিংকি মামলাটি পরিচালনা করেন।

আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক ও কাজী নজিবুল্লাহ হিরু।

গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।

ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

এই মামলায় জেসমিনকে গত বছরের ৩ অক্টোবর মালিবাগে তার বাবার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

আর ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করেন। তাকে রিমান্ডেও নেয়া হয়। পরে এই দম্পতি জামিনে মুক্তি পান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer