প্রকাশিত: ০২/১২/২০১৯ ৬:২১ পিএম , আপডেট: ০২/১২/২০১৯ ৭:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ মো. শাহিন (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ।সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (১ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার পাশে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন শাহিন। ডিউটিতে থাকা আর্মড পুলিশ সদস্যরা তার গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করেন।

পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার পাকস্থলী থেকে ৩ হাজার পিস ইয়াবা বের করা হয়।

আলমগীর হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে সে জানায় কক্সবাজারের উখিয়ায় বালুখালীর সেলিম তাকে ইয়াবা হস্তান্তর করে। টঙ্গীর চেরাগ আলীর হাবিব তাকে এই ইয়াবা আনার জন্য নিয়োগ করে। বিনিময়ে তার কাছ থেকে ধার করা ৪০ হাজার টাকা মাপ করে দিবে বলে জানায়।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...