প্রকাশিত: ১৪/০৮/২০২০ ১০:৫৩ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ৬৭ জন নৌসদস্যের ২য় গ্রুপ শুক্রবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। এর আগে গত ২৫ জুলাই ১ম গ্রুপের ৬৭ জন নৌসদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। উক্ত কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপনে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরী সহায়তা করে থাকে।

এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিৎসা প্রদানসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম স্থানে পরিবহণ করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোন কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি।

বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট কন্টিনজেন্টটি হোয়াইট নিল রিভার এ দীর্ঘ ৯৩৮ কি. মি. নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অপারেশন লাইফ লাইন অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer