ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৬/২০২৪ ৬:৫৭ পিএম , আপডেট: ১৭/০৬/২০২৪ ৭:০৬ পিএম

বিমান বাহিনীর শান্তিরক্ষী দল সোমবার মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ছবি : আইএসপিআর
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্টের ১২৫ সদস্যকে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বাহিনীটির ১২৫ সদস্য সোমবার (১৭ জুন) জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমডোর মোহাম্মদ মাহফুজ উদ্দীন। বিমান বাহিনীর ওভারসিস এয়ার অপারেশন পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর রুশাদ দিন আসাদ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবাদমান সংঘাত নিরসনে বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মধ্য আফ্রিকান রিপাবলিকের সরকার ও আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোয় যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মোনাজাতের আয়োজন করা হয়।

এর আগে গত ১৩ জুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer