ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৫/২০২৩ ৯:৪৬ এএম

সরকারের সাবেক সিনিয়র সচিব, কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর সদস্য পদে শপথ নিয়েছেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বুধবার ১৭ মে সুপ্রীম কোর্টে তাঁর কার্যালয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে সদ্য নিয়োগ পাওয়া হেলাল উদ্দিন আহমদ’কে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান।

গত ১১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা’র এক প্রজ্ঞাপনে পিআরএল ভোগরত হেলালুদ্দিন আহমদকে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সদস্য পদে নিয়োগ দেওয়া হয়। কক্সবাজারের ঈদগাঁহ উপজেলার ইসলামাদের সন্তান, বর্তমানে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছরার বাসিন্দা, ঢাকাস্থ কক্সবাজার সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমদ ২০২২ সালের ২৩ মে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হতে পিআরএল-এ যান।

বুধবার শপথ নেওয়ার পর কক্সবাজারবাসীর অহংকার হেলালুদ্দিন আহমদ তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে একটি স্ট্যাটাস দিয়ে বলেন-
“সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হিসেবে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক শপথ গ্রহণ। সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হিসেবে নিযুক্ত করায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”

স্ট্যাটাসটি শেয়ার, কমেন্ট, লাইক এ ভরে গেছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...