উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৬/২০২৩ ১২:৩১ পিএম

গুজরাটের নামি কার্ডিওলজিস্ট গৌরব গান্ধী প্রয়াত। কার্ডিওলজিস্ট হিসাবে গৌরব গান্ধীর খ্যাতি দেশ জোড়া। প্রায় কয়েক হাজার মানুষকে হার্টের সমস্যায় চিকিৎসা করে তাঁদের নতুন জীবনদানকারী এই চিকিৎসক হার্ট অ্যাটাকেই মারা গেছেন। ভারতের গুজরাটের জামনগর শহরে গত মঙ্গলবার (৬ জুন) গৌরব গান্ধী নামের ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের মৃত্যু হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, হার্টের চিকিৎসার জন্য বিখ্যাত এ চিকিৎসকের শেষকৃত্যে তাঁকে শ্রদ্ধা জানাতে অনেক মানুষ ভিড় করেন। এ নিয়ে গান্ধীর সহকর্মী গুরু গোবিন্দসিংহ সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. এইচকে ভাসাভাদা বলেন, গান্ধী অনেক হার্টের অস্ত্রোপচার করেছেন। হার্ট অ্যাটাকের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। গান্ধীর মতো মেধাবী চিকিৎসকের মৃত্যুতে জামনগরের চিকিৎসকরা অত্যন্ত মর্মাহত।

গৌরব গান্ধী মৃত্যুর ব্যাপারে তার স্বজনরা জানান, সোমবার (৫ জুন) রাতে রোগী দেখে বাড়িতে ফেরার পর খেয়ে শুয়ে পড়েন গৌরব। সকালে তাঁকে অচেতন অবস্থায় পায় পরিবারের সদস্যরা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক গান্ধীর বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এ চিকিৎসক ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গান্ধীর পরিচিত লোকজন বলছেন, তিনি কর্মতৎপর ছিলেন। সেইসঙ্গে নিয়মিত ক্রিকেট খেলতেন ও শরীর চর্চা করতেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...