প্রকাশিত: ১৬/০২/২০১৯ ৯:২২ এএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া-টেকনাফের শতাধিক ইয়াবা ব্যবসায়ী আজ শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে প্রতীকী ইয়াবা ট্যাবলট ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন তারা। এদের মধ্যে অন্তত ৩৫ জন গডফাদার। তাদের মধ্যে রয়েছেন- আবদুল আমিন, আবদুর শুক্কুর, মোহাম্মদ সফিক ও মোহাম্মদ ফয়সাল, সাহেদুর রহমান নিপু এবং শাহেদ কামাল, টেকনাফ সদরের এনামুল হক, ছৈয়দ হোসেন, শাহ আলম, আবদুর রহমান, মোজাম্মেল হক, জোবাইর হোসেন, নূরল বশর নুরশাদ, কামরুল হাসান রাসেল, জিয়াউর রহমান, মোহাম্মদ নুরুল কবির, মারুফ বিন খলিল ওরফে বাবু, মোহাম্মদ ইউনুছ, ছৈয়দ আহমদ, রেজাউল করিম, নুরুল হুদা, দিদার মিয়া, জামাল হোসেন, মোহাম্মদ শামসু প্রমুখ।

জানা গেছে, আত্মসমর্পণের পরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে। যেহেতু স্বেচ্ছায় তারা আত্মসমর্পণে রাজি হয়েছেন, ফলে সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হবে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানের মঞ্চসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। তবে এখনও যেসব ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেনি, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer