প্রকাশিত: ২০/০১/২০২২ ৫:২৬ পিএম

জাহেদ হাসান:
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের ছগিরাকাটা গ্রামের লোকালয়ে চলে আসা একটি লাল হরিণের শাবক উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার(২০ জানুয়ারি)দুপুর ১২ টার দিকে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা এই লাল হরিণের শাবক উদ্বার করা হয়েছে।

বনবিভাগ সূত্রে পাওয়া,কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের আওতাধীন ঈদগড় বিটের সুফল প্রকল্পের নবগঠিত বৈদ্যপাড়া বন সংরক্ষণ গ্রামের ফরেষ্ট প্রটেকশন এন্ড কনজারভেশন(এফপিসিসি) টিমের দলনেতা নুরুল আলম এর সহযোগিতায় তুলাতলী বিট কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট- নেকম এর ফিল্ড ফ্যাসিলিটর মোঃ মুফিদুল আলম সার্বিক সহযোগিতায় বনাঞ্চল ছেড়ে ছগিরাকাটা গ্রামের লোকালয়ে চলে আসা একটি লাল হরিণের শাবক উদ্ধার করা হয়।

উদ্ধার কাজে চট্টগ্রাম ফরেষ্টি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মাঠ প্রশিক্ষণার্থী মোঃ আসিফ মিয়া ও ঈদগড় রেঞ্জের বাংলা এটেনডেন্ট মাহফুজুর রহমান অংশগ্রহণ করেন।

উদ্বারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।পরে শাবকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের সংরক্ষণের জন্য ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer