আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ৭:১৪ এএম

লেবাননে ইসরাইলি হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার (২ নভেম্বর) দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইল। এতে হতাহত হন অনেকে। নেতানিয়াহু বাহিনীর এই হামলায়ই প্রাণ হারিয়েছেন নিজাম।

বৈরুতে বিমান হামলায় মোহাম্মদ নিজাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার দাহিয়া নামক এলাকায় ইসরাইলি বাহিনী যখন বিমান হামলা চালায়, তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে। সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: উখিয়ার বাবলা দাশগুপ্তসহ সমবায় অধিদপ্তর জিম্মি ১২ জনে

লেবাননে ইসরাইলি হামলার পর অনেক প্রবাসী বাংলাদেশি বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। দেশটির বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে দূতাবাস। তবে ইসরাইলি বিমান হামলার কারণে তা কঠিন হয়ে পড়েছে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer