প্রকাশিত: ২৪/০৯/২০২১ ৫:৪২ পিএম , আপডেট: ২৪/০৯/২০২১ ৫:৪৬ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের সাথে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডে বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দ ব্যবহার করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থী।

এছাড়াও বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত দেশের বিভিন্ন অনার্স-মাস্টার্স স্তরের কলেজের সাইনবোর্ড ব্যানার এবং প্রচারপত্রে কলেজের মূল নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ সংযুক্ত করা হয়।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer