উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ৬:০৯ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান ও গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।KSRM
শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজনই পানিতে ডুবে যান এবং প্রায় ২০-২৫ মিনিট ডুবন্ত অবস্থায় থাকলে অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান এবং দ্রুত উদ্ধার করে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোঃ কামরুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয় অন্য শিক্ষার্থীরা তাদের না দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে গিয়ে লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই দুই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ও রিয়ার পৈতৃক নিবাস খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকার মেসে ভাড়া থাকতেন।

দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...