প্রকাশিত: ০৫/০৮/২০২০ ১১:৫৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::
মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যার বিচার চেয়ে টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্য মামলা দায়ের করা হয়েছে। মামলায় টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে বুধবার ৫ আগস্ট সকাল ১১ টার দিকে এ মামলাটি আদালতে ফাইল করা হয়। মামলার প্রধান কৌশলী সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত।

তিনি জানান, মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খানের বড়বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে দায়ের করা মামলায় বাহারছরা তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত আরো ৮ জনকে আসামী করা আসামী করা হয়েছে।

টেকনাফ সিনিয়র জুডিসিয়াল আদালত সুত্রে জানা গেছে, মামলাটি বিজ্ঞ বিচারক এজলাসে বসলেই মামলাটি গ্রহনযোগ্যতা শুনানী করা হবে। টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্যাট আদালতের নিয়মিত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন ছুটিতে থাকায় টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ্ মামলাটির গ্রহনযোগ্যতা শুনানি করবেন আদালত সুত্রে বলে জানা গেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer