ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ৩:৪২ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে সন্তানকে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়ার চারদিন পর লিফটের নিচ থেকে উখিয়ার এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত কোহিনূর আক্তার (৩০) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসে ওষুধ আনতে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্বজনরা তিনদিন ধরে হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে চারদিন পর সদর হাসপাতালের লিফটের নিচে তার মরদেহ পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের ভেতরে এতদিন মরদেহ পড়ে থাকা নিয়ে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...
Single Page Footer