প্রকাশিত: ১৩/০২/২০১৭ ১০:৫৯ পিএম

এম বশিরুল আলম , লামা :
লামা (বান্দরবান) দুর্গম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে ১জন নিহত, দুই মুরুং শিশু গুলিবিদ্ধ। স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নাইক্ষ্যংমূখ ভুলু মুরুং মেম্বার পাড়া নামক স্থানে এই হতাহতের ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলা সদর থেকে প্রায় ২০ কি:মি: দূরের ওই দুর্গম পল্লীতে দীর্ঘদিন ধরে গাছ-বাঁশ কেন্দ্রীক চাঁদাবাজী নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের দু’পক্ষের দ্বন্ধ চলছিল। স্থানীয় ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য চামচিং মুরুং জানান, সোমবার বিকাল তিনটায় পাড়ার অদুরে পাহাড়ী সন্ত্রাসীদের ঘন্টা ব্যপি গোলাগুলি চলছিল। গুলির শব্দ শুনে তারা আতংকিত হয়ে পড়ে। এসময় দু’ গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। একই সময় পালদ মুরুং-এর ছেলে মাংপ্রেং মুরুং (৮) এর বুকে ও সিংওয়ে মুরুং-এর ছেলে ধুইনো মুরুং (৭)এর হাঠু ও পায়ের পাতায় গুলিবিদ্ধ হয়, তারা দু’জনই ব্র্যাক স্কুলের ছাত্র। ঘটনার পর সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত দু’ শিশুকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এদের মধ্যে বুকে গুলিবিদ্ধ মাংপ্রেং মুরুং (৮)কে চমেক পাটানো হয়। অপর দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মহল থেকে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

লামা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হাঠুতে গুলিবিদ্ধ আহত শিুশু মাংপ্রেং মুরুং ও ধুইনো মুরুংকে প্রত্যক্ষ করে স্থানীয়রা মন্তব্য করেন, পয়েন্ট টুটু অস্ত্রের গুলিতে শিশু দু’টি আহত হয়।

এ ব্যপারে লামা থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, দুর্গম এলাকায় সেনাবাহিনীর সাথে পুলিশের একটি টিম গিয়েছে। এখনো ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি, তবে এ ধরণের ঘটনার কথা শুনা যাচ্ছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer