প্রকাশিত: ১১/০৮/২০১৭ ৮:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২০ পিএম

এম বশিরুল আলম, লামা প্রতিনিধি :
লামায় নারী চিকিৎসকের দ্বারা নির্যাতনের শিকার হলেন, এক নারী শিশু। গত ৯ আগষ্ট ঘটনাটি ঘটেছে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার-এর সেন্ডেল চুরির অপবাদে ১১ বছরের শিশু লামা মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী পলি বেগমকে মারধর করে দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টয়লেটে আটকে রাখে। এ ব্যাপারে লামা থানায় অভিযোগ হয়েছে।

নির্যাতিত শিশুর পিতা ও গ্রামবাসী সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে শিশু পলি বেগম তার ক্লাসফ্রেন্ড আরেক শিশুর সাথে হসপিটাল ক্যাম্পাসে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জান্নাতারা বেগমের বাসায় যান। সেখান থেকে ফেরার পথে পলি’র সেন্ডেল ছিড়ে যাওয়ায়; সে তার ক্লাসফ্রেন্ডের অনুরোধে আরেক জোড়া সেন্ডেল পায়ে দিয়ে চলে আসে। পরেরদিন ৯ আগষ্ট দুপুর ২টায় সেন্ডেল জোড়া ফেরৎ দিতে শিশুটি ওই বাসায় গেলে; তাকে চোর অপবাদ দিয়ে মারধর করে টয়লেটে আটকিয়ে রাখে। এক পর্যায়ে শিশু পলি বেগমের আত্মচিৎকার শুনে বিকেল ৫টায় হাসপাতালপাড়ার লোকজন এসে তালাবদ্ধ টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় (বৃহস্পতিবার) ১০ আগষ্ট শিশুর পিতা মো: খোকন বাদী হয়ে লামা থানায় অভিযোগ করেন।

শিশু পলি বেগম জানান, ‘সেন্ডল ফেরৎ দিতে গেলে, উপসহকারী কমিউনিটি সহকারী মেডিক্যাল অফিসার জান্নাতারা ম্যাডাম আমাকে রুমে নিয়ে ৪/৫টি তাপ্পর দেয়, এক পর্যায়ে ঝাড়– দিয়ে মারার জন্য উদ্যত হয়। পরে গাড় ধাক্কা মেরে আমাকে বাথরুমে ঢুকিয়ে তালা মেরে রাখে’। ‘আমি চোর নয় এটা বুঝাতে চেয়েছে, কিন্তু তিনি আমার কথা শুনেননি’।

পলি বেগমের পিতা মো: খোকন জানান, থানায় অভিযোগ করায় ওই মহিলা তাকেও চুরির মামলাসহ বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন।

এব্যপারে লামা থানার এসআই পরিক্ষিত জানান, ঘটনাটি দু’পক্ষের ভুলবুঝাবুঝির জের। এ নিয়ে বসা হবে, সিদ্ধান্ত না হলে আইনে যা হওয়ার হবে। এ ব্যপারে উপসহকারী কমিউনিটি সহকারী মেডিক্যাল অফিসার জান্নাতারা-এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়েকদফা ফোন করে যোগযোগ করা সম্ভব হয়নি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা: উইলিয়াম-এর সাথে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer