প্রকাশিত: ১৭/১০/২০১৬ ৪:৩৪ পিএম

লামা প্রতিনিধি :
বান্দরবানের লামায় উপজেলা চেয়ারম্যানের গাড়ীর চালক মোঃ জিয়াউর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ বিষয়ে আহত জিয়ার মা পৌর কাউন্সিলার জাহানারা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত রবিবার সন্ধ্যায় লামা উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক জিয়াউর রহমান গজালিয়া থেকে লামা আসার পথে, গজালিয়া বাজার পাড়ার উসেপ্রু মার্মার ছেলে কেথোয়াই মার্মার নেতৃত্বে ৩/৪ জন মিলে হামলা করে ১৮ হাজার নগদ টাকা ও ২৫ হাজার টাকা মল্যের ২ টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। হামলাকারীদের নির্দয় আঘাতে জিয়াউর রহমান জ্ঞান হারিয়ে পথের ওপর পড়ে থাকতে দেখে পথচারিরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে লামা হাসপাতালে ভর্তি করেন। লামা থানা পরিদর্শক মোঃ ইকবাল হোসেন এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা নিশিাচত করেছেন।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer