প্রকাশিত: ২৯/০৫/২০১৯ ১০:০২ এএম

ডেস্ক রিপোর্ট::
সুন্দরবনের র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর চারজন নিহত হয়েছেন। চাঁদপাই রেঞ্জের জংড়া খাল এলাকায় হাসান বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এই ঘটনায় বাহিনী প্রধানেরও মৃত্যু হয়েছে। এছাড়া জলদস্যু বাহিনীর কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ মে) সকালে র‍্যাব সদরদফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব টহল শুরু করলে জলদস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে।

র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ পর দস্যুরা পিছু হটতে শুরু করে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...