প্রকাশিত: ০৭/০৮/২০২১ ৪:০৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কাজল (৪৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরে উপজেলার লিংক রোড এলাকায় ডাকাত দল ও র‌্যাব সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। কাজল ট্রাকচালক আব্দুর রহমান হত্যা মামলার আসামি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘মধ্যরাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাবের একটি দল বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় যায়। ওই সময় র‌্যাব ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ডাকাত সদস্য কাজল নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer