প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ৭:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৪ পিএম

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার একটি বাড়িতে সোমবার মধ্যরাতে জঙ্গি আছে সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব।

বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত বর্ধমান বাড়ি এলাকার ভাঙা ওয়াল গলির ওই বাড়িটি থেকে এ সময় তিনটি বিকট শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো বোমার বিস্ফোরণ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে দারুসসালাম থানার এসআই যুগান্তরকে বলেন, রাত ১টার দিকে আমরা খবর পাই, র‌্যাব একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। এ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ওই বাড়িটি র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে।

সিএনজি চালক মো. সেলিম জানান, খিলক্ষেত থেকে যাত্রী নিয়ে গাবতলী যাওয়ার পথে র‌্যাব-পুলিশ সদস্যরা তাকে আটকে দেয়। পরে তিনি ফিরে আসেন।

আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এবং গোলাগুলি চলছিল।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer