প্রকাশিত: ২৯/১০/২০১৯ ৩:৩০ পিএম , আপডেট: ২৯/১০/২০১৯ ৩:৩১ পিএম

গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ডাকাতির সময় আটজন র‌্যাবের হাতে আটক হয়েছে ।
মঙ্গলবার দুপুরে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহিদ আকন্দ, জাকির হোসেন ওরফে কামাল, শাজাহান, মাহাবুব মানিক, বাবু ইসলাম ওরফে পিচ্চি বাবু, আল আমিন হোসেন, নুর ইসলাম ও আর্জিনা বেগমকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, একটি প্রাইভেটকার, দু’টি ওয়াকিটকি সেট, তিনটি ডিবি লেখা জ্যাকেট, চারটি ছুরি, একটি চাপাতি, ২০টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার এই দলের মূলহোতা শহিদ ও কামাল। তারা দু’জন ১৫ থেকে ১৬ জন ডাকাত সদস্যের একটি দল নিয়ন্ত্রণ করে। এই দল দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে ডাকাতি, ছিনতাই, চুরি করে আসছিল।

পাঠকের মতামত

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer