উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১১/২০২২ ৯:৫৬ এএম

বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র?্যাব সদস্য সোহেল বড়–য়া ভালো আছেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আহত র‌্যাব সদস্যকে দেখে চলে যাবার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে সোহেল বড়–য়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার সেেঙ্গ কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের র‌্যাব ডিজি জানান, আহত র?্যাব সদস্য সোহেল ভালো আছেন। ঢামেক নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। গত মঙ্গলবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে, গত সোমবার রাতে র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু সীমান্তে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজিএফআই কর্মকর্তা নিহত হন। আহত হন সোহেল বড়ুয়া। হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তার বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব ১৫ তে কর্মরত রয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...