উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ৮:০৭ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় র‌্যাবের সোর্স পরিচয়ে এবং র‌্যাব কর্মকর্তাদের নাম ব্যবহার করে মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি, অপহরণ ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মোস্তাক আহম্মেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (৬ আগস্ট) রাতে রামু উপজেলার চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৫ এই যুবককে আটক করে। আটক মোস্তাক আহম্মেদ টেকনাফ উপজেলার পানখালী এলাকার কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি মোস্তাক আহম্মেদ র‌্যাবের সোর্স পরিচয়ে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিলেন। র‌্যাবের সিনিয়র কর্মকর্তাদের নাম ব্যবহার করে ‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে সে এসব অর্থ আদায় করতো। তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, মাদক ছিনতাই, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি ও অপহরণচক্র গড়ে ওঠে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ওই চক্রের হোতা মোস্তাককে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার আরও জানান, মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও অস্ত্র, মাদক ও প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আটককৃত মোস্তাক আহম্মেদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...