প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ২:৫৭ পিএম , আপডেট: ১৩/০৩/২০২৪ ৩:৫৬ পিএম

উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন সদস্যের সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব ১৫।

গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের মোঃ মীর কাসেমের ছেলে সিফাত (১৯), বালুখালী গ্রামের মীর কাশেমের ছেলে শাহিন ইমরান রনি প্রকাশ মিজান (১৭) ও জামতলী গ্রামের আলী আকবরের ছেলে মোঃ আজিজুর রহমান (১৭)।

তাদের কাছ থেকে স্টিলের হাতলে সংযুক্ত মোটরবাইকের ডিস্ক দিয়ে তৈরী ১টি দেশিয় কুড়াল সদৃশ বস্তু, ১টি হাতুড়ি, ১টি ছুরি, ৩টি বাটন ফোন ও নগদ ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছ তলা রোহিঙ্গা বাজারের পশ্চিম পার্শ্বে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী হোয়াটস্আপ বার্তায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

উদ্ধারকৃত আলামতসহ তিনজনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...