উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২২ ৭:৩৪ এএম
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য অধিদফতর। মঙ্গলবার মধ্য রাতে তাদের আটকের সময় ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন কক্সবাজার ঠ্যাংখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৭০), একই ক্যাম্পের বাসিন্দা রুকিয়া বেগম (৫৫), বেগমগঞ্জ উপজেলার চৈতন্য বাড়ির আহসান উল্যার ছেলে জাবেদ হোসেন (৩০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর এলাকার কানার বাড়ির মৃত মনসুর আহমদের ছেলে আবুল কালাম জহির ওরফে ল্যাংড়া জহির (৪৫)। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, নোয়াখালী টু ফেনী সুরের পুল এলাকায় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৮) বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাত ১টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চার মাদক ব্যবসায়ীকে জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গ্রেফতার করে। পরে আটককৃত আসামিদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিরা দীর্ঘদিন থেকে রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজার থেকে পাইকারিভাবে ইয়াবা ক্রয় করে এখানে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করত।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...