প্রকাশিত: ১৫/০৫/২০২০ ৪:৫৫ পিএম

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের ইউনিয়নের বড়ুয়া সম্প্রদায়ের একজনের করোন টেষ্টে ফলাফল পজেটিভ বলে খবর পাওয়া গেছে। ওই বড়ুয়া ব্যাক্তি উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আর্ন্তজাতিক সংস্থ এমএসএফ পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে তার প্রকৃত ঠিকানা গোপন করে ভূয়াঁ রোহিঙ্গা সেজে রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা লিপিবদ্ধ করেন।

রীরে অসুস্থতা অনুভব করতে পেরে সে রোহিঙ্গা সেজে কুতুপালং এর আর্ন্তজাতিক সংস্থা (এম,এস,এফ) পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসক কোভিড-১৯ উপসর্গ কথা জানতে পেরে নমুনা সংগ্র করে পাঠিয়ে দেয় কক্সবাজার মেডিকেল হাসপাতাল ল্যাবে। গত বৃহস্পতিবার ( ১৪মে ) তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

তার লিপিবদ্ধ করা ঠিকানা নিয়ে খুজঁতে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। রোহিঙ্গা ক্যাম্প রেজিষ্ট্রারে ওই নামে কেউ না থাকায় বিভ্রতে পড়ে যায় প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা। কঠোর ভাবে খুজঁ নিতে গিয়ে জানাযায় সেই প্রকৃত একজন বাংলাদেশী নাগরিক। তার স্থায়ী ঠিকানা নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের কুচুবোনিয়া গ্রামের ললিতা বড়ুয়া পুত্র অংক্ষি মহন বড়ুয়া।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা, আবু জাফর মো,ছলিম বলেন, কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে প্রেরিত কক্সবাজার মেডিকেল কলেজের স্যাম্পল টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশের স্থানীয় লোক জনৈক বড়ুয়াকে প্রাথমিকভাবে রোহিঙ্গা শরনার্থী বলা হয়েছিলো। বৃহস্পতিবার (১৫ মে) পরীক্ষায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট আসা জনৈক বড়ুয়া’র নামীয় কোন রোহিঙ্গা শরনার্থী এ ক্যাম্পে নেই। পরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জানা যায়, করোনা সনাক্ত হওয়া ওই বড়ুয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবোনিয়া এলাকার স্থানীয় নাগরিক। ওই করোনা সনাক্ত ব্যক্তিকে আপাততে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, রোহিঙ্গ সেজে করোনা সনাক্ত রোগীটি যেহেতু আমার উপজেলার ঘুমধুমের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। সেহেতু তার এলাকার সংস্পর্শ লোকজনের নমুনা সংগ্রহসহ ঘরবাড়ি লকডাউনের আওতায় এনে রোগীকে হোম কোয়ারেন্টেইন থেকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আনা হচ্ছে বলে তিনি এপ্রতিবেকে জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...