প্রকাশিত: ২৬/০৬/২০২১ ৯:২০ এএম

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন কখনোই ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে না। বরং ভারতকে সুপ্রতিবেশী বিবেচনা করে চীন। চীন আশা করে, দুই দেশের সম্পর্ক আরও ভালো হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কসমস ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় লি জিমিং এসব কথা বলেন। তিনি বলেন, সাংহাই অর্গানাইজেশন কিংবা এশীয় অবকাঠামো বিনিয়োগসহ নানা ক্ষেত্রে এক দেশ অন্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এখনও আমরা একসঙ্গে বেশ ভালোভাবে কাজ করছি। কাজেই কখনও এটা ভাবা উচিত হবে না, ভারতের প্রতি চীনের বৈরিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব কাজ করছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীন সবসময় যোগাযোগের সেতু হিসেবে কাজ করে যাবে। তিনি জানান, তারা মিয়ানমারের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন। আশা করা যায়, শিগগির দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এ আলোচনায় আরও অংশ নেন ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম, সাবেক পররাষ্ট্র সচিব সমশের মোবিন চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। ভার্চুয়াল আলোচনায় স্বাগত ও সমাপনী বক্তৃতা করেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer