ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৩/২০২৬ ৪:০৫ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা দরকার। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এরপর তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

পরে মন্ত্রী উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। মাঠ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরো এগিয়ে নেওয়া সম্ভব।

সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের সফরে শুক্রবার রাতে কক্সবাজারে আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউস হয়ে পেকুয়ায় নিজের গ্রামের বাড়িতে চলে যান। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer