প্রকাশিত: ১৭/১১/২০১৯ ৭:৫১ পিএম

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে চীন কাজ করছে বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, সংকট সমাধানে এ পর্যন্ত বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে তিনবার মন্ত্রী পর্যায়ে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত জিমিং একথা বলেন। কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের চিকিৎসার জন্য চীনের মেডিক্যাল টিম পাঠানো উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, চীনের ইউনান প্রদেশের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়াং হংবো, ইউনান প্রদেশের পিপলস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও চীনা মেডিক্যাল টিম লিডার লি বো প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তিনবার মন্ত্রী পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হয়েছে।

চীনা রাষ্ট্রদূত জানান, কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের চিকিৎসার জন্য চীন মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই টিমের সদস্যরা সেখানকার স্থানীয় মানুষদের সেবা দেবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...