ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৩ ৬:৫০ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসি’র মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। সোমবার কক্সবাজার পৌঁছে তিনি প্রথমে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। পরে বিভিন্ন শিবিরে দাতা সংস্থাগুলোর কার্যক্রম পরিদর্শন করেন ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

তাঁর সফর সম্পর্কে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, ওআইসি মহাসচিব রোহিঙ্গা শিবিরের কার্যক্রম পরিদর্শন করেছেন। ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম দেখে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

মূলত রোহিঙ্গা শিবিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ওআইসি’র সদস্যভুক্ত অন্যান্য দেশগুলোকে এ বিষয়ে অবহিত করার জন্য তিনি এখানে আসেন। ক্যাম্পের বৃক্ষ রোপণ প্রকল্প, ইকো সেন্টার, লার্নিং সেন্টার, জুট প্রোডাকশন সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

মিজানুর রহমান বলেন, ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে আইসিসি ও আইসিজে আদালতে চলমান মামলা পরিচালনায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সোমবারই আকাশপথে ওআইসি মহাসচিবের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...