প্রকাশিত: ২৭/০২/২০২০ ১১:৩১ পিএম

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ,এনডিসি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি উখিয়ার কুতুপালং মেগা রোহিঙ্গা ক্যাম্প সফরে আসেন।

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আবাস্থল একাধিক ক্যাম্প ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার। এসময় ১৭ নং ক্যাম্পে রোহিঙ্গা কো-অর্ডিনেশন সেলে সরকারী বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। গতকাল বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি বিভিন্ন ক্যাম্পের সার্বিক অবস্থা ও ব্যবস্হাপনা সম্পর্কে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্যাম্পে কর্মরত সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও কুতুপালং ৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি) আবু সালেহ মোঃ ওবাইদুল্লাহ,উখিয়া ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী সহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের দায়িত্ব নেয়ার পর প্রথম তিনি রোহিঙ্গা ক্যাম্প সফরে আসেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer