প্রকাশিত: ২৫/০৩/২০১৯ ৩:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল মতলবকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন রোহিঙ্গারা।

টেকনাফে নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রোববার রাতে লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মতলবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেদা রোহিঙ্গা শিবিরের এ-ব্লকে রাতে শিবিরের প্রহরীদের দায়িত্ব ভাগ করে দিয়ে মোহাম্মদ হোসেন নামে এক রোহিঙ্গার পানের দোকানে বসেছিলেন আবদুল মতলব। হঠাৎ একদল অস্ত্রধারী এসে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের আইএমও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর গোটা রোহিঙ্গা শিবিরের আতঙ্ক বিরাজ করছে।

আবদুল মতলব শরণার্থী হয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে এসেছেন ২০০৩ সালে। এরপর থেকেই ওই ক্যাম্পে অবস্থান করছেন তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...