প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৪ পিএম

নিউজ ডেস্ক::
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সহায়তা কামনা করেছেন।

ওআইসির সফররত মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওসাইমীন আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান।

রাষ্ট্রপতি ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ সমস্যা সমাধানে মুসলিম উম্মার সম্মিলিত প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দেশে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মুসলিম উম্মার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সহায়তা করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণে অবদান রাখার জন্য রাষ্ট্রপতি ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান।

বিভিন্ন ক্ষেত্রে চমৎকার উন্নয়নের প্রশংসা করে ওআইসি মহাসচিব বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অন্যদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণে বিশ্বাস করে। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই।

তিনি বলেন, মুসলিম বিশ্ব ভবিষ্যতে যাতে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে সে জন্য ওআইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওআইসি মহাসচিব আশা প্রকাশ করেন।

বৈঠকে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ৪ দিনের সফরে ওআইসি মহাসচিব গতরাতে ঢাকা পৌঁছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর।

এর আগে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। রাষ্ট্রপতি সুইডেনে বাংলাদেশীদের কর্মসংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer