প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ১০:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০২ পিএম

ঢাকা: মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের স্রোত সামাল দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে বলেও জানান তিনি।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমকে দেখতে যাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিসের সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি হন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গার স্রোতের সঙ্গে কত কিছু ঢুকে পড়েছে, তা আমরা এখনো জানি না। ইতিমধ্যে ওই এলাকায় ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার রোহিঙ্গার বিষয়টি মানবিকভাবে দেখছে।

বিষয়টি নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস সংগঠনগুলোসহ বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানিয়ে আওয়ামীলীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, এখন সরকারের নীতি রোহিঙ্গা পুশিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer