প্রকাশিত: ২৩/০১/২০১৯ ২:২১ পিএম

নিউজ ডেস্ক::
একজন রোহিঙ্গাকে করা হলো ছাত্রলীগের সভাপতি! বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছাত্রলীগের কমিটিতে এবার মিয়ানমারের নাগরিককে সভাপতি নির্বাচিত করে কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ড মসজিদ ঘোনা ইউনিট কমিটির নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ নুরকে।

সংগঠনটির সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ইমন স্বাক্ষরিত এক পত্রে মিয়ানমারের রোহিঙ্গা মোহাম্মদ নুরকে সভাপতি, মোবারক হোসেনকে সহসভাপতি, মানুকুজ্জামান মানিককে সাধারণ সম্পাদক,মো. ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সোথাই মং মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, মোহাম্মদ নুর নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা হিসেবে থাকলেও কিছুদিন আগে নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনা এলাকার ১নং ওয়ার্ডে নতুন বসতি গড়েছেন। নুর মিয়ানমারের নাগরিক। কয়েকবছর আগে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন।ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করেছেন ভুয়া জন্মনিবন্ধন সনদ। এমনকি দেশের প্রচলিত বাংলা ভাষায় কথা বলতে জানেন না নুর। অর্থের বিনিময়ে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি মোহাম্মদ নুর রোহিঙ্গা কিনা এ প্রশ্নের জবাবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন, নুর তো মিয়ানমার থেকে অনেক আগেই এসেছে। দীর্ঘদিন এখানেই থাকছে নুর।

এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু বলেন, নুর বাংলাদেশি নাকি মিয়ানমারের নাগরিক আমি বিষয়টি জানি না। তবে কয়েকজনের কাছে শুনেছি কয়েক বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে নুর। বিষয়টি সঠিক কিনা আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিষয়টি জানাব।

এদিকে নুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ছাত্রলীগের কেউ তার মোবাইল ফোন নম্বর দিতে রাজি হননি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer