ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৪ ৫:৫৪ পিএম , আপডেট: ২৮/১১/২০২৪ ৯:১৬ পিএম
বাংলাদেশ নির্বাচন কমিশন

দেশে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গাদের নিবন্ধন ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য হটলাইন সেবাও চালু করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংস্থাটির জনসংযোগ শাখার উপ-পরিচালক মো. আসাদুল হক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক) অনুযায়ী কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোন সুযোগ নেই।

আশাদুল হক জানান, দেশে কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন। যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, বাংলাদেশের যেকোন স্থানে কোন রোহিঙ্গা বা অন্য কোন বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫ এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে- বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো/ পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer