প্রকাশিত: ২৫/০৭/২০২১ ৮:৫২ এএম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার বাসিন্দা আক্তারুজ্জামান (২৬)। স্থানীয় অনেকেই তাঁকে রোহিঙ্গা বলে খেপাতেন। একই উপজেলার মাইক্রোবাসচালক ইলিয়াস হোসেনও গত বৃহস্পতিবার রোহিঙ্গা বলে ডাকায় ভীষণ ক্ষিপ্ত হন তিনি। এরপর তিনি কয়েকজনকে নিয়ে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়সংলগ্ন মাইক্রোবাসস্ট্যান্ডে গিয়ে ইলিয়াসকে বেদম পিটুনি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ইলিয়াস মারা যান।ইলিয়াস হোসেন হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। এ ঘটনায় শনিবার দুপুরে ইলিয়াসের বড় ভাই সেকেন্দার আলী বাদী হয়ে হাকিমপুর থানায় আক্তারুজ্জামানসহ পাঁচজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার মো. লাবু (২৮), বৈগ্রাম এলাকার মো. সাফিন প্রধান (২৭), নজরুল প্রধান (৫৫) ও কামরুজ্জামান (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইলিয়াস হোসেন হিলি মাইক্রোস্ট্যান্ডে গাড়ি পরিষ্কার করছিলেন। এ সময় আক্তারুজ্জামান ও তাঁর সহযোগীরা সেখানে এসে লাঠি ও লোহার পাইপ দিয়ে ইলিয়াস হোসেনকে পেটাতে থাকেন।

একপর্যায়ে হামলাকারীরা ইলিয়াসকে ওপরে তুলে মাটিতে আছাড় মারেন। একপর্যায়ে ইলিয়াসের চিৎকার শুনে তাঁর সহকর্মীরা সেখানে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যান। এরপর ইলিয়াসের সহকর্মীরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু রংপুরে যাওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় ইলিয়াসের সহকর্মীরা তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টায় ইলিয়াসের মৃত্যু হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন মিলে গত বৃহস্পতিবার মাইক্রোবাসস্ট্যান্ডে গিয়ে ইলিয়াসের পা ওপরে রেখে মাথা নিচের দিক করে তাঁকে ফেলে দেয় হামলাকারীরা। এতে ইলিয়াসের মাথার শেষের দিকে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ ইলিয়াসের মৃত্যু হয়। এ ঘটনায় হওয়া মামলার আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer