প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৩:৫৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
জাতিসংঘের জরুরি ত্রাণ কার্যক্রম সমন্বয়ক ও মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমারে কেন ফিরে যাবে, সে ব্যাপারে কোনো অগ্রগতি নেই।

সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘের মানবিকবিষয়ক প্রধান বলেন, মিয়ানমার আত্মবিশ্বাস জোগাতে ব্যর্থ হয়েছে, যাতে করে তারা (রোহিঙ্গা) সেখানে ফেরার ব্যাপারে নিরাপদ বোধ ভাবতে পারে।

তিনি বলেন, বিভিন্ন রিপোর্ট অনুসারে এটা ‘অত্যন্ত উদ্বেগের’ বিষয় যে, রোহিঙ্গা ও বাংলাদেশের ভুক্তভোগী জনসংখ্যার জন্য ৯৬২ মিলিয়ন মার্কিন ডলারের আবেদন করা হলেও চলতি বছরে মাত্র ১৭ শতাংশ অর্থায়ন করা হয়েছে।

‘আমার মনে হয়, এ ব্যাপারে বিশ্ব তার আগ্রহ হারাচ্ছে। গত বছরে যা চেয়েছি (অর্থ), তার ৭০ শতাংশ পেয়েছি। আমরা এখন পেছন ফিরে যাচ্ছি।,জাতিসংঘের মানবিকবিষয়ক এ প্রধান ব্যক্তি মনে করেন, পর্যাপ্ত অর্থ পাওয়া না গেলে এর পরিণতি খুব খারাপ হতে পারে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer