প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ১:৫৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪তম জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে জোরালো ভূমিকা রাখবেন। তিনি এবার এ সম্মেলনে চ্যাম্পিয়ন অফ ইয়ুথ পুরস্কার গ্রহণ করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছবেন। ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সম্মেলনে বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাদের আশ্রয় বাংলাদেশ নজির সৃষ্টি করেছে যা বিশ্বে প্রশংসিত হয়েছে বলেও জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন জম্মু-কাশ্মীর নিয়ে। ভারত জম্মু-কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে। তবে বাংলাদেশ এ অঞ্চলের শান্তি চায়। মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়া হবে। তাদের খুঁজে বের করতে মিশনগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer