প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৬:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে একমত পোষণ করেছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং টুন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে মতানৈক্যের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আগ্রহী মিয়ানমার।’ রবিবার (৩ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে থাউং টুন রবিবার তিনদিনের সফরে ঢাকায় আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহমুদ আলীকে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং টুন বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এর আগেও দুই দেশ একসঙ্গে কাজ করেছে।’ বৈঠকে তিনি বাংলাদেশের সঙ্গে আরও সম্পর্কোন্নয়নে তার সরকারের ইচ্ছার বিষয়টি তুলে ধরেন।

এই সময় থাউং টুন বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাখাইন প্রদেশের সম্প্রদায়গুলোর মধ্যে টেনশন কমাতে সহায়তা করবে। সমস্যা সমাধানে সহায়তা করবে।’

মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ তার প্রতিবেশীদের সঙ্গে আস্থা ও উভয়পক্ষের জন্য লাভজনক এমন একটি সম্পর্ক তৈরি করতে আগ্রহী।’ মতানৈক্য দূর করার জন্য মুক্ত আলোচনার ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘প্রতিবেশীর জন্য ক্ষতিকারক এমন কোনও কর্মকাণ্ডে বাংলাদেশ ’জিরো টলারেন্স’ মনোভাব পোষণ করে। প্রতিবেশীর জন্য হানিকর এমন কোনও কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে হতে দেবে না সরকার।’’

সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক করার বিষয়ে বাংলাদেশ সবসময় সহায়তা দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে আস্থা বাড়ানোসহ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এমন বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য উচ্চ পর্যায়ের সফরের গুরুত্বের বিষয়ে একমত হন পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer