ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৩ ৯:৪০ পিএম

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিক যেন তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারেন সেজন্য তাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) থেকে আরও সহযোগিতার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রমাণপত্র পেশ করার সময় মন্ত্রী এই আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারি চলাকালীন আইসিআরসি-এর ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের শান্তি-কেন্দ্র্রিক পররাষ্ট্রনীতির উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিআরসি একটি বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে তিনি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি প্রশংসার সাথে স্মরণ করেন যে, আইসিআরসি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি নাগরিকদের মানবিক সহায়তা এবং সমর্থন দিয়েছিল।

তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান পররাষ্ট্রমন্ত্রীকে কারাগারের অবস্থার উন্নতি, স্যানিটেশন এবং পানীয় জলের বিষয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি আগামী বছরগুলোতে বাংলাদেশ ও আইসিআরসির মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...