প্রকাশিত: ১৯/০৮/২০১৯ ৮:০৫ পিএম , আপডেট: ১৯/০৮/২০১৯ ৮:০৮ পিএম

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ আগস্ট) তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে গত ১-৬ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দু’জনেই ইতিবাচক সাড়া দিয়েছেন।

‘তারা বলেছেন যে, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যত রকমের সহযোগিতা দেওয়া দরকার তারা দিয়ে যাবে। মিয়ানমারকে বোঝানোর জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রীকে দু’বার পাঠানো হয়েছে। আরও যদি পাঠানোর প্রযোজন হয় পাঠাবেন এবং ওনারা যত রকমের সাহায্য সহযোগিতা দরকার, দিবে। আর ওখানে পরিবেশ তৈরির জন্যও সাহায্য করবে- এটা একটা বড় প্রতিশ্রুতি পাওয়া গেছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন কী চীনের মধ্যস্ততায় হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের একটা বেশ বড় ভূমিকা আছে।’

আগামী ২২ আগস্ট তিন হাজারের বেশি রোহিঙ্গা মিয়ানমার ফিরিয়ে নেওয়ার কথা। রোহিঙ্গা প্রত্যাবাসন কি ২২ তারিখে হচ্ছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না। এটা মনে হয় এখনো ফাইনাল হয়নি। সেজন্য বলতে পারছি না।’

প্রধানমন্ত্রীর চীন সফরের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি এমওইউসহ বিভিন্ন সেক্টরে ৯টি এমওইউ স্বাক্ষরিত হয়। অন্যতম খাতগুলো হলো- বিদ্যুৎ, নদী শাসন ও ট্যুরিজম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আর ২০৪১ সালে আমরা উন্নত দেশ হবো। এ জন্য যত রকমের সহিযোগিতা দরকার সে সহযোগিতা অব্যাহত থাকবে। চীনের বিপরীতে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি আছে- এটা যত কমানো যায় সে বিষয়েও চীন সহযোগিতা করবে। আর চীনের অর্থায়নে প্রকল্পগুলোর শর্তাবলি শিথিল করে ঋণের অর্থ যত দ্রুত ছাড় করা যায়, এজন্য চীন ব্যবস্থা নেবে। এ চারটি প্রতিশ্রুতি পাওয়া গেছে।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর স্থবিরতা কাটছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মালয়েশিয়া সফর (১১-১৭) নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সফরের পরিপ্রেক্ষিতে তাদের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে আসবে এবং আমাদের যে ম্যানপাওয়ার এক্সপোর্টের বিষয়ে যে স্থবিরতা তৈরি হয়েছে, সেটা কেটে যাবে। খুব তাড়াতাড়ি আসবে তারা।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer