প্রকাশিত: ২৯/১২/২০২০ ৯:১২ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনার সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে আসছে। কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।

গতকাল সোমবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় সরকার ভাসানচরে আরও সুযোগ-সুবিধা দিয়ে রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। যারা এরই মধ্যে ভাসানচরে গিয়েছেন, তারাও এতে স্বস্তি প্রকাশ করেছেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে স্থানান্তর করা হয়েছে বলে প্রচার চালাচ্ছে, যা সত্য নয়। কোনো ধরনের চাপ দিয়ে নয়, যারা স্বেচ্ছায় যেতে চেয়েছেন, কেবল তাদেরই সেখানে স্থানান্তর করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়ায় তাদের ভরণপোষণে দেশের অর্থনীতি প্রবল চাপে পড়েছে। ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ বসবাস করায় হুমকির মুখে পড়েছে স্থানীয় সামাজিক পরিবেশ ও ভারসাম্য। দেখা দিয়েছে মানবিক ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত ঘিরে পর্যটনশিল্পের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

সেতুমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে করোনার টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারিতে দেশে টিকা এসে পৌঁছাবে। টিকা সংগ্রহ এবং ব্যবস্থাপনার বিষয়টি সুচারুভাবে করতে পূর্বপ্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, দেশবাসীকেও অবহিত করছে। কিন্তু একটি মহল সরকারের যে কোনো ভালো উদ্যোগের অহেতুক সমালোচনায় সক্রিয় রয়েছে। করোনার টিকা আসার আগেই বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে সেই মতলবি মহল। দেশবাসীকে এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

‘ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বিদেশি শক্তির কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে’- বিএনপি নেতাদের এ অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ জানে, কারা ক্ষমতায় যেতে বিদেশি দূতাবাসের দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে। কারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি সংস্থার কাছে প্রকাশ্যে নৈতিক সাহায্য প্রার্থনা করে। ক্ষমতার জন্য বিএনপিই জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে, আওয়ামী লীগ নয়।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশের স্বাধীনতা এসেছে। দেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনার সরকারের কাছে নিজের অস্তিত্বের মতো।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer