প্রকাশিত: ০৩/১০/২০২১ ৪:০৯ পিএম
Single Page Top

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন; এ নিয়ে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হল।

রোববার বেলা ১২ টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ অভিযান চালানো হয় বলে জানান, ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
গ্রেপ্তার মো. ইলিয়াছ (৩৫) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এর আগে গত শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় মো. সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) নামের দুই রোহিঙ্গাকে।

শনিবার গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম (৩২) ও জিয়াউর রহমান (৩২) নামের আরো দুই রোহিঙ্গাকে।
এদের মধ্যে মো. সলিম ও শওকত উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গত বুধবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকে নিজ সংগঠনের অফিসে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে নিহত হন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস (এআরএসপিএইচআর) এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ।
পরদিন তার ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার নাইমুল হক বলেন, রোববার বেলা ১২ টায় উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত এক আসামি অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক একটি বাড়ী ঘেরা করলে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ নিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এপিবিএন এর অধিনায়ক।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer