প্রকাশিত: ০১/১০/২০২১ ২:২৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় সলিম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটকের পর সলিমকে উখিয়া থানায় হস্তান্তর করেছে এপিবিএন।

এর আগে বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে মামলা করেন।

মামলাটিতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই চিহ্নিত অস্ত্রধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...